{"title":"Humayun Ahmed","description":"","products":[{"product_id":"ছোটদের-যত-লেখা-হার্ডকভার","title":"ছোটদের যত লেখা","description":"\u003cp\u003e\u003cspan\u003eফ্ল্যাপে লিখা কথা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* তিনি ও সে\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* বোকাভূ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* মজার ভূত\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* তোমাদের জন্য রূপকথা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* নীল হাতী\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* পরীর মেয়ে মেঘবতী\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* চেরাগের দৈত্য এবং বাবলু\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eভূমিকা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআমার লেখালেখির বয়স ত্রিশ।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eত্রিশ বছর ধরে লিখছি- গল্প, উপন্যাস, বৈজ্ঞানিক কল্প কাহিনী, ভূত-প্রেত বিষয়ক জটিলতা, শিশুতোষ রচনা। একজন যখন ত্রিশ বছর বিরতি ছাড়া লিখে যায় তখন একটা ব্যাপার ঘটে। শেষ বেলায় হিসাব মিলাতে গিয়ে সে ভড়কে যায়। ভুরু কুঁচকে ভাবে-এত লেখা কখন লিখলাম?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআমার ক্ষেত্রে ব্যাপারটা ঘটেছে শিশুতোষ রচনার একটি নির্বাচিত সংকলন বের করতে গিয়ে। খুবই অবাক হয়ে নিজেকেই প্রশ্ন করেছি বাচ্চাদের জন্যে এত লেখা কখন লিখলাম? সংকলনের লেখাগুলি পড়েও আনন্দ পেয়েছি (এটা আমার একটা সমস্যা। নিজের লেখা পড়ে সব সময় আনন্দ পাই। বড় লেখকদের মত কখনোই মনে হয় না-কি সব ছাইপাশ লিখছি!)\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eঅনন্যা শিশুতোষ রচনার এই সংকলনটি- ‘ছোটদের যত লেখা’ বের করছে। তাদের ধন্যবাদ। তাদের কল্যাণে আবারো সেজেগুজে শিশুদের সামনে উপস্থিত হচ্ছি। বাহ ভালতো!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eহুমায়ূন আহমেদ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eনুহাশ পল্লী, গাজীপুর\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43210142187543,"sku":null,"price":350.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/ChotoderJotoLekhaHumayunAhmed.jpg?v=1757746868"},{"product_id":"বলপয়েন্ট-হুমায়ূন-আহমেদ","title":"বলপয়েন্ট","description":"\u003cp\u003e\u003cspan\u003eভূমিকা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eলেখালেখি এক নিঃসঙ্গ যাত্রা। বলপয়েন্টে সেই নিঃসঙ্গ যাত্রার কথা বলার চেষ্টা করেছি। যে বহস্যময় ভুবনে লেখা তৈরি হয়, তা ব্যাখ্যা করার ইচ্ছা ছিল। করতে পারি নি। বড়ই কঠিন কর্ম। কিছু ভুলভ্রান্তি মনে হয় থেকে গেল। থাকুক। ভ্রান্তিবিলাসের আনন্দ তুচ্ছ করার মতো না।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eস্ত্রী শাওন নানানভাবে বলপয়েন্ট লেখায় সাহায্য করেছে। এই কাজটি সে ধন্যবাদ পাবার আশায় করে নি বলেই লিখিতভঅবে ধন্যবাদ জানাচ্ছি না। পুত্র নিষাদ লেখার সময় বলপয়েন্ট কেড়ে নিয়ে আনন্দময় বিঘ্ন তৈরি করেছে। তাকে ধন্যবাদ।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eসাপ্তাহিক ২০০০-এর সম্পাদক কথাশিল্পী মঈনুল আহসান সাবেরের উৎসাহ এবং চাপাচাপিতেই বলপয়েন্টের জন্ম। বলপয়েন্ট পড়ে যাঁরা আহত হবেন, তাঁরা সারেরকে ধরতে পারেন।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eহুমায়ূন আহমেদ\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43210823434263,"sku":null,"price":400.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/Ballpoint_HumayunAhmed.jpg?v=1757748676"},{"product_id":"শুভ্র-গেছে-বনে-হুমায়ূন-আহমেদ","title":"শুভ্র গেছে বনে","description":"\u003cp\u003e\u003cspan\u003eফ্ল্যাপে লেখা কিছু কথা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eশুভ্র হঠাৎ একটু নড়েচড়ে বসল। তার বেঞ্চের এক কোনায় অল্পবয়েসী একটা মেয়ে এসে বসেছে। বাচ্চা মেয়ে।পনেরো-ষোল বছরের বেশি বয়স হবে না। মেয়েটা এত রাতে পার্কে কী করছে কে জানে! তবে মেয়েটা বেশ সহজ-স্বাভাবিক। তার সঙ্গে লাল রঙের ভ্যানিটিব্যাগ। সে ব্যাগ খুলে একটা লিপস্টিক বের করল। আয়না বের করল। এখন সে আয়োজন করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। এত রাতে মেয়েটা সাজগোজ শুরু করেছে কেন কে জানে! শুভ্র আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।এখন সে কপালে একটা লাল রঙের টিপ দিয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল, ভাইজান দেখেন তো টিপটা মাঝখানে পড়ছে ?.............\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43210954899479,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/humayunAhmed.jpg?v=1757749006"},{"product_id":"কুহুরানী","title":"কুহুরানী","description":"\u003cp\u003e\u003cspan\u003eফ্ল্যাপে লেখা কিছু কথাঃ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eঅনুরোধের ঢেঁকির মতো অনুরোধের উপন্যাসও আছে। অনুরোধের উপন্যাসগুলি সাধারণত ঈদসংখ্যা এবং পূজা সংখ্যায় প্রকাশিত হয়। প্রোটিনের অভাবে অপুষ্ট দেহ। লিকলিকে শরীরে বিরাট পেট।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eকুহুরানী এরকম একটি উপন্যাস। একটা পত্রিকার ঈদ সংখ্যার লেখা। আমার হাতে সময় মাত্র তিন দিন।পত্রিকার লোক বসার ঘরে শুকরা মুখে বসে আছেন।আমি লিখছি। ছয়-সাত পাতা লেখা হতেই তিনি স্লিপ নিয়ে পত্রিকা অফিসে ছুটে যাচ্ছেন। কম্পোজ করে গেটাপ দিয়ে সাজিয়ে দেখা হচ্ছে। ভুল ভ্রান্তি?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআগে পত্রিকা বের হোক, ভুল ভ্রান্তি পরে দেখা যাবে। অনুরোধের কুহুরানীকে বই হিসেবে ঠিকঠাক করতে অনেক কষ্ট করতে হলো্ কুহুরানী প্রকাশনার দিনে ছোট্ট একটি প্রতিজ্ঞা করছি-অনুরোধের উপন্যাস আর না।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43347289767959,"sku":null,"price":200.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/9596e2724defdd4c18aa0fa4f9e666f7.jpg?v=1758384597"},{"product_id":"হিমু-রিমান্ডে-হুমায়ূন-আহমেদ","title":"হিমু রিমান্ডে","description":"\u003cp\u003e\u003cstrong\u003eফ্ল্যাপে লেখা কিছু কথা\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cspan\u003eদুপুরে হেভি খাওয়াদাওয়া হলো। খালু সাহেব অফিসে যান নি। সবাই মিলে একসঙ্গে খাওয়া। শুনলাম কয়েকদিন ধরেই তিনি অফিসে যাচ্ছেন না। তাঁর যে শরীর খারাপ তাও না। তবে চোখে ভরসা হারানো দৃষ্টি। হড়বড় করে অকারণে কথা বলে যাচ্ছেন। পৃথিবীর সবচে’স্বদু খাবার কী- এই বিষয়ে দীর্ঘ বক্তৃতা দিলেন। তাঁর মতে হরিয়াল পাখির মাংস পৃথিবীর সবচে’স্বাদু খাবার। কারণ এই পাখি বটফল খায়, মাছ খায় না। হরিয়াল পাখি কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিও দিলেন। সব পাখির মাংসে রসুন বেশি নাগে, হরিয়ালের ক্ষেত্রে লাগে না। কারণ এই পাখির শরীরেই রসুনটাইপ গন্ধ। নার্ভাস মানুষরা নার্ভাসনেস কাটাতে অকারণে কথা বলে। খালু সাহেব কোনো কারণে নার্ভাস। ঘটনা কিছু একটা অবশ্যই আছে, তা যাথাসময়ে জানা যাবে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43347405373463,"sku":null,"price":280.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/169c934b56a45162b6187d112c8c2047.jpg?v=1758385160"},{"product_id":"অচিনপুর-হুমায়ূন-আহমেদ","title":"অচিনপুর","description":"\u003cp\u003e\u003cspan\u003eআমরা যে পরিচিত জগতে বাস করি সেই জগৎ কি আসলেই পরিচিত ?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eযে সব চরিত্রকে আমরা চিনি বলে মনে করি তাদেরকে কি আসলেই চিনি ?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআমরা কি সব সময়ই অচিনপুরে বাস করছি না ?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43347534086167,"sku":null,"price":200.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/c8038fbef3116c3928c981aca7c6baba.jpg?v=1758385703"},{"product_id":"আজ-দুপুরে-তোমার-নিমন্ত্রণ-হুমায়ূন-আহমেদ","title":"আজ দুপুরে তোমার নিমন্ত্রণ","description":"\u003cp\u003e\u003cspan\u003e১৩টি ছোটগল্পের সংকলন।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* মিস মনোয়ারা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* কাকারু\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* পঙ্গু হামিদ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ফোর্টি নাইন\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* সগিরন বুয়া\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* নয়া রিকশা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* আজ দুপুরে তোমার নিমন্ত্রণ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* আনোভা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* তিনি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* আলাউদ্দিনের ফাঁসি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ভালোবাসা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* টিকটিকি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ভূত\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43347578814487,"sku":null,"price":320.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/75eb5c9db4c71817cc3dc8e29c8e2b2a.jpg?v=1758385932"},{"product_id":"হিমু-এবং-একটি-রাশিয়ান-পরী-হুমায়ূন-আহমেদ","title":"হিমু এবং একটি রাশিয়ান পরী","description":"\u003cp\u003e\u003cstrong\u003eফ্ল্যাপে লিখা কথা\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cspan\u003eবৃষ্টিস্নাত রজনীতে ঢাকা নগরীতে হিমু ছাড়াও একজন মানুষ ঘুরে বেড়ায়। সে অন্যদের চেয়ে উচ্চতায় লম্বা। অন্ধকারেও তার চোখে থাকে কালো চশমা। হাতে ধবধরে শাদা গ্লাভস। এরা মানুষের খুব কাছে কখনো আসে না দূরে দাঁড়িয়ে পাখির মত শব্দ করে। হিমু এদের নাম দিয়েছে পক্ষী মানব।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eএক বৃষ্টিস্নাত রাতে হিমু বের হয়েছে পক্ষীমানবের সন্ধানে, তার সঙ্গে আছে একজন রাশিয়ান পরী।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eভূমিকা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআমাদের কালচারে অনুরোধে ঢেঁকি গেলার ব্যাপারটা আছে। লেখালেখি জীবনের শুরুতে প্রচুর ঢেঁকি গিলেছি। শেষের দিকে এসে রাইস মিল গেলা শুরু করেছি। “হিমু এবং একটি রাশিয়ান পরী” তার উদাহরণ। বৎসরে আমি একটাই হিমু লিখি। বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে বলে দু’জন হিমু। একজন মাঠে বসে খেলা দেখবে অন্যজন পথে পথে হাঁটবে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eহুমায়ূন আহমেদ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eনুহাশপল্লী\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43347612893207,"sku":null,"price":200.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/624230105fda1872fecd694e6f80a7ad.jpg?v=1758386143"},{"product_id":"ফাউন্টেন-পেন-হুমায়ূন-আহমেদ","title":"ফাউন্টেন পেন","description":"\u003cp\u003e\u003cspan\u003eভূমিকা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eবলপয়েন্ট, কাঠপেন্সিল-এর পর ফাউন্টেনপেন। তারপর কী লিখব? লেখার অভাব আছে, কলমের অভাব নেই। নিব কলম, খাপের কলম, শ্লেট পেনসিল .... কলম নিয়ে আমার লেখা কি চলতেই থাকবে? পাঠকদের আশ্বস্ত করছি- না। এখন কিছুটা ক্লান্ত। ক্লান্তির কাছে স্বয়ং রবীন্দ্রনাথ পর্যুদস্ত হয়েছেন (ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু) সেখানে আমি আবার কে?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eহুমায়ুন আহমেদ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eদখিন হাওয়া\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eধানমন্ডি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eসূচি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* কেটেছে একেলা বিরহের বেলা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ধর্মকর্ম\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ছাইঞ্চ মিয়া\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* পড়াশোনা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* জ্বিন এবং পক্ষীকথা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* হাসপাতাল\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* চ্যালেঞ্জার\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* বন্দুক-মানব\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ডায়েরি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ওরফে বাচ্চু\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ক্ষুদে গানরাজ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* অপেক্ষা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* স্বপ্ন ও দুঃস্বপ্ন\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* নামধাম\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* বেঁচে আছি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* একটি ভৌতিক গল্পের পোস্টমর্টেম\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* এবার বিদায় দে মা ঘুরে আসি\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43347652673559,"sku":null,"price":350.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/4e4b9e3bcb0161566b8bf08e69e22066.jpg?v=1758386373"},{"product_id":"নীল-মানুষ-হুমায়ূন-আহমেদ","title":"নীল মানুষ","description":"\u003cp\u003e\u003cspan\u003eঝুম বৃষ্টি পড়ছে। মেয়েদের একটা ছাতা নিয়ে ফরহাদ উদ্দিন এগোচ্ছেন। তাঁর খুবই ভালো লাগছে। রাস্তায় পানি জমে আছে। ফুটপাত পর্যন্ত এখনো পানি উঠে নি। তিনি ফুটপাত দিয়ে না হেঁটে রাস্তার নোংরা পানিতে পা ফেলে ছপ ছপ শব্দ করতে করতে এগুচ্ছেন। হলুদ স্ট্রীট ল্যাম্প জ্বলছে। হলুদ আলো পানিতে নানারকম নকশা তৈরি করছে। দেখতে এতো ভালো লাগছে। ফরহাদ উদ্দিনের মনে হল আরেকটু পানি হয়ে পুরো রাস্তাটা ডুবে গেলে ভালো হত। রাস্তাটাকে মনে হতো নদী। একটা মানুষ নদীর ওপর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কী মজার ব্যাপার।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43347680460823,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/f0956cf2a40fe7235760dbbfe0d664f5_1030bb6f-988f-4b9b-a0cf-2fce2222a273.jpg?v=1758387149"},{"product_id":"চৈত্রের-দ্বিতীয়-দিবস-হুমায়ূন-আহমেদ","title":"চৈত্রের দ্বিতীয় দিবস","description":"\u003cp\u003e\u003cstrong\u003eচৈত্রের দ্বিতীয় দিবস\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘আমাকে খোঁজা না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো, -এক নক্ষত্রের নিচে তবু, একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরানো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?’\u003cbr\u003e\u003cbr\u003eজীবনানন্দ দাশ\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43347733217303,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/12df020d05ca763001c47e404163f600.jpg?v=1758386647"},{"product_id":"আনন্দ-বেদনার-কাব্য-হুমায়ূন-আহমেদ","title":"আনন্দ বেদনার কাব্য","description":"\u003cp\u003e\u003cspan\u003eসূচিপত্র\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* আনন্দ বেদনার কাব্য\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* এইসব দিনরাত্রী\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ঊনিশ শ একাত্তর\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* জলছবি\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* খেলা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* শিকার\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* পাখির পালক\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* অসুখ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* কবি\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43348412071959,"sku":null,"price":215.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/e97646c9858b463663fcb0b670f249ba.jpg?v=1758390136"},{"product_id":"আমার-প্রিয়-ভৌতিক-গল্প-হুমায়ূন-আহমেদ","title":"আমার প্রিয় ভৌতিক গল্প","description":"\u003cp\u003e\u003cspan\u003e* নিশীথে \/ রবীন্দ্রনাথ ঠাকুর\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* মাষ্টারমশায় \/ রবীন্দ্রনাথ ঠাকুর\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* একটি ভৌতিক কাহিনী \/ প্রভাতকুমার মুখোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* মহেশের মহাযাত্রা\/ পরশুরাম\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ডাইনী \/ তারাশঙ্কর বন্দ্যোদোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ভুলের ছলনা \/ তারাশঙ্কর বন্দোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* তারানাথ তান্ত্রিকের গল্প \/ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* মায়া \/ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* গিন্নি-মা \/ কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ক্লাইম্যাক্স \/ বিভূতিভূষণ মুখোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* রহস্য \/ সতীনাথ ভাদুড়ী\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* পাতাল কন্যা \/ মনোস বসু\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* লাল চুল \/ মনোস বসু\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* হলুদপোড়া \/ মানিক বন্দ্যোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* অবর্তমান \/ বনফুল\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* দেহান্তর \/ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* কে তুমি \/ শৈলজানন্দ মুখোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* দিন দুপুরে ভূত \/ বুদ্ধদেব বসু\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* মন্টির মা \/ নরেন্দ্র দেব\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* আয়না \/ নরেন্দ্রনাথ মিত্র\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ন্যাপা \/ লীলা মজুমদার\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ভূতো \/ সত্যজিৎ রায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ঘাটবাবু \/ সুনীল গঙ্গোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* পানিমুড়ার কবলে \/ সুনীল গঙ্গোপাধ্যায়\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* ভয় \/ হুমায়ূন আহমেদ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e* আয়না \/ হুমায়ূন আহমেদ\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43348442841111,"sku":null,"price":344.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/b48433808ecf487d25df105686c228f9.jpg?v=1758390360"},{"product_id":"দারুচিনি-দ্বীপ","title":"দারুচিনি দ্বীপ","description":"\u003cp\u003e\u003cspan\u003eদারুচিনি দ্বীপ জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ এর শুভ্রকে নিয়ে লেখা উপন্যাসগুলোর মধ্যে অন্যতম। এটি একটি বহুল পঠিত উপন্যাস।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eউপন্যাসে কানাবাবা নামে খ্যাত শুভ্র এবং তার বন্ধু-বান্ধবরা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়ার আয়োজন করে। পুরো উপন্যাসটিতে তাদের সমুদ্রে যাওয়ার আয়োজন বর্ণিত হয়েছে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eদারুচিনি দ্বীপ উপন্যাসটি নিয়ে ২০০৭ সালে অভিনেতা এবং নির্মাতা তৌকির আহমেদ ইমপ্রেস টেলিফিল্ম থেকে একই শিরোনামে দারুচিনি দ্বীপ চলচ্চিত্র নির্মাণ করেন।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536357163031,"sku":null,"price":199.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_a375e9b1-0657-4c13-8802-301e6e8e80d0.jpg?v=1760862788"},{"product_id":"শুভ্র","title":"শুভ্র","description":"\u003cp\u003e\u003cspan\u003eভূমিকাঃ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eশুদ্ধতম মানুষ কেমন হবে?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eঅনেক প্রশ্নের মতো এই প্রশ্নটা আমার প্রায়ই আসে। আমি আমার চারপাশের মানুষজন খুব মত দিয়ে দেখি। এক ধরনের গোপন অনুন্ধান চলতে থাকে-যদি কোনো শুদ্ধ মানুষের দেখা পেয়ে যাই। পত্রিকায় বিজ্ঞাপন দিযেতো আমি শুদ্ধতম মানুষ খুঁজে বের করতে পারব না। আমাকে খুঁজতে হবে আমার পরিচিতজনদের মধ্যে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eদীর্ঘ দিনের অনুসন্ধানে কোনো লাভ হয় নি। শুদ্ধ মানুষ আমাকে সৃষ্টি করতে হয়েছে। কল্পনায়। শুভ্র সে রকম একজন। বেচারার চোখ মুখ খুব খারাপ। চোখ থেকে চশমা খুলে ফেললে সে প্রায় অন্ধ। তার ক্লাসের বন্ধূরা তাকে ডাকে কানাবাবা! শুদ্ধ মানুষের চোখ খারাপ হতে হবে এমন কোনো কথা নেই। তাকে চোখ খারাপ দেখানোর পেছনের প্রধান যুক্তি সম্ভবত আমি, আমার নিজের চোখও ভয়ঙ্কর খারাপ (পাঠকরা দয়া করে ভাববেন না যে আমি নিজেকে খুব সূক্ষ্মভাবে শুদ্ধতম মানুষ বলার চেষ্টা করছি। কোনো শুদ্ধ মানুষের একশ’গজের ভেতর যাবার যোগ্যতা আমার নেই) যাই হোক, শুভ্র চরিত্রটি তেরি হলো। বেশ কিছু উপন্যাস লিখলাম শুভ্রকে নিয়ে, যেমন রূপালী রাত্রি, দারুচিনি দ্বীপ। তারপর হঠাৎ করেই শুভ্রকে নিয়ে লেখা বন্ধ করে দিলাম। আমার কাছে মনে হলো আমি ভুল করছি, শুদ্ধতম, মানুষ বলে কিছু নেই। শুভ্র চরিত্রটি নতুন করে লিখতে হবে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eবর্তমান উপন্যাসটি ‘শ্রভ্র’ নামে পাক্ষিক ‘অন্যদিন’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। খুবই অনিয়মিতভাবে লিখেছে। এক সংখ্যায় লিখলাম, পরের দু সংখ্যায় লিখলাম না-এ রকম। শেষের দিকে এসে কোনো রকম ঘোষণা ছড়াই লেখা বন্ধ করে দিলাম। ‘অন্যদিন’-এর পাঠক-পাঠিকা এবং বিশেষ করে পত্রিকা সম্পদকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। মানুষ মাত্রই ক্ষমা করতে পছন্দ করে। তাঁরা আমাকে ক্ষমা করবেন বা ইতিমধ্যেই ক্ষমা করে দিয়েছেন। এ বিষয়ে আমি নিশ্চিত।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eহুমায়ূন আহমেদ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eধানমণ্ডি, ঢাকা\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536358211607,"sku":null,"price":430.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_e9077f15-4eda-4c57-90cd-fee98335d96f.jpg?v=1760863161"},{"product_id":"রূপালী-দ্বীপ","title":"রূপালী দ্বীপ","description":"\u003cp\u003eশুভ্র সিরিজের 'দারুচিনি দ্বীপ'  বইয়ের সিক্যুয়াল 'রূপালী দ্বীপ'।   দারুচিনি দ্বীপ বইয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল তরুণ-তরুণী সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পরিকল্পনা করে।  সেই বইয়ের কাহিনী লেখক হুমায়ূন আহমেদ ট্রেনে চড়ার দৃশ্যে অসমাপ্ত রেখেছিলেন, কেননা তিনি নিজেও তখন পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ দেখেননি। অদেখা স্বপ্নপুরী ভ্রমণ শেষে তিনি লিখেছেন 'রূপালী দ্বীপ'। এখানে দেখা যায় শুভ্র ও তার বন্ধুদের দারুচিনি দ্বীপের যাত্রা বর্ণনা।  পথে নানা বিড়ম্বনা শেষে স্বপ্নের দারুচিনি দ্বীপে পৌঁছায়, তবে স্বপ্নের সেই তীর্থে সবাই উপস্থিত হতে পারে না।\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536360701975,"sku":null,"price":200.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_8b31934a-5ad0-4af7-8bed-e28940507c55.jpg?v=1760863598"},{"product_id":"মেঘের-ছায়া","title":"মেঘের ছায়া","description":"\u003cp\u003e\u003cspan\u003eইয়াজউদ্দিন সাহেব এবং রেহানা বেগমের একমাত্র ছেলে শুভ্র। সুদর্শন, এলোমেলো চুল আর বড় বড় দুটি কালো চোখ শুভ্রের। কিন্তু শুভ্রের এই কালো দুটি চোখ ঢেকে থাকে মোটা চশমার আড়ালে। হাসলে শুভ্রকে খুব সুন্দর লাগে। আর এজন্যই শুভ্রের মা রেহানা বেগম তার সাতাশ বছর বয়সী সুদর্শন এই ছেলেটির দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলেন আর বলেন, ছেলেদের এতো সুন্দর হতে হয় না! শুভ্রের বাবা ইয়াজউদ্দিন সাহেব একজন ব্যবসায়ী। বলা যায়, একজন সফল ব্যবসায়ী। মাত্র তিনশ টাকা নিয়ে এখন তিনি কোটি টাকার মালিক। ইদানিং তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়ায় শুভ্রকে ব্যবসার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিতে। কিন্তু শুভ্রের শুধু বয়সই বেড়েছে। বাইরের জগৎ সম্পর্কে শুভ্রের তেমন ধারণা নেই বেশি। কারণ শুভ্রের তেমন বন্ধুও নেই। খুব কম বন্ধু তার। এদের মাঝে জাহেদ শুভ্রর খুব ভালো বন্ধু। জাহেদ টিউশনি করে চলে, মামার বাসায় থাকে। হুট করে একদিন কেয়া নামের এক মেয়েকে বিয়ে করে জাহেদ। এদিকে রেহানা বেগম এবং তার দূর সম্পর্কের এক বোন রিয়া শুভ্রের বিয়ের জন্য মেয়ে খুজেঁ বেড়াচ্ছেন। আর শুভ্র! সে তার বন্ধু সাবেরের বড় বোন নিতুকে পচ্ছন্দ করে। সাবের মারা যাওয়ার পরও শুভ্রের এই বাড়িতে আসা বন্ধ হয়নি। সাবেরের বাবা মাহিন সাহেবের সাথে শুভ্র গল্প করে। শুধু কি গল্প করতেই আসে নাকি নিতুর কাছে আসে শুভ্র? আবার নিতু তার থেকে বড়। শুভ্রের নিতুকে বিয়ে করলে সবাই মেনে নিবে তো? তার থেকে বড় কথা, নিতু কি রাজি হবে? নাকি মা আর খালার পচ্ছন্দের মেয়েকে বিয়ে করবে শুভ্র?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536361652247,"sku":null,"price":199.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_01bfc8b4-b41e-4650-aff9-8a004fb1ac01.jpg?v=1760864817"},{"product_id":"এই-শুভ্র-এই","title":"এই শুভ্র! এই","description":"\u003cp\u003e\u003cspan\u003eফ্ল্যাপে লিখা কথা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eরুনু বসে আছে ইঞ্জিন বসানো ছোট্ট একটা নৌকার পাটাতনে। পাটাতনে শীতলপাটি বিছানো। শুভ্র পা ছড়িয়ে হাতে ভর দিয়ে অদ্ভুত ভঙ্গিতে আধশোয়া হয়ে আছে। তার দৃষ্টি স্থির না। সে সব কিছুর উপর দিয়ে চোখ বুলিয়ে যাচ্ছে। মাঝে-মাঝে হাসিমুখে তাকাচ্ছে রুনুর দিকে। মনজু বসেছে মাঝির কাছে। নৌকার অল্প অল্প পানি উঠছে। মনজু অতি ব্যস্ত ভঙ্গিতে সেই পানি তুলে নদীতে ফেলছে। ....\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536388227095,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_47089c3e-58b6-4c7c-939a-0afd93d9cddf.jpg?v=1760872117"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/collections\/humayun_ahmed.jpg?v=1758365882","url":"https:\/\/bookbeavers.com\/bn\/collections\/%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%82%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6.oembed","provider":"Book Beavers","version":"1.0","type":"link"}