{"title":"সমকালীন উপন্যাস","description":"","products":[{"product_id":"চৈত্রের-দ্বিতীয়-দিবস-হুমায়ূন-আহমেদ","title":"চৈত্রের দ্বিতীয় দিবস","description":"\u003cp\u003e\u003cstrong\u003eচৈত্রের দ্বিতীয় দিবস\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘আমাকে খোঁজা না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো, -এক নক্ষত্রের নিচে তবু, একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরানো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?’\u003cbr\u003e\u003cbr\u003eজীবনানন্দ দাশ\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43347733217303,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/12df020d05ca763001c47e404163f600.jpg?v=1758386647"},{"product_id":"দারুচিনি-দ্বীপ","title":"দারুচিনি দ্বীপ","description":"\u003cp\u003e\u003cspan\u003eদারুচিনি দ্বীপ জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ এর শুভ্রকে নিয়ে লেখা উপন্যাসগুলোর মধ্যে অন্যতম। এটি একটি বহুল পঠিত উপন্যাস।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eউপন্যাসে কানাবাবা নামে খ্যাত শুভ্র এবং তার বন্ধু-বান্ধবরা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়ার আয়োজন করে। পুরো উপন্যাসটিতে তাদের সমুদ্রে যাওয়ার আয়োজন বর্ণিত হয়েছে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eদারুচিনি দ্বীপ উপন্যাসটি নিয়ে ২০০৭ সালে অভিনেতা এবং নির্মাতা তৌকির আহমেদ ইমপ্রেস টেলিফিল্ম থেকে একই শিরোনামে দারুচিনি দ্বীপ চলচ্চিত্র নির্মাণ করেন।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536357163031,"sku":null,"price":199.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_a375e9b1-0657-4c13-8802-301e6e8e80d0.jpg?v=1760862788"},{"product_id":"শুভ্র","title":"শুভ্র","description":"\u003cp\u003e\u003cspan\u003eভূমিকাঃ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eশুদ্ধতম মানুষ কেমন হবে?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eঅনেক প্রশ্নের মতো এই প্রশ্নটা আমার প্রায়ই আসে। আমি আমার চারপাশের মানুষজন খুব মত দিয়ে দেখি। এক ধরনের গোপন অনুন্ধান চলতে থাকে-যদি কোনো শুদ্ধ মানুষের দেখা পেয়ে যাই। পত্রিকায় বিজ্ঞাপন দিযেতো আমি শুদ্ধতম মানুষ খুঁজে বের করতে পারব না। আমাকে খুঁজতে হবে আমার পরিচিতজনদের মধ্যে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eদীর্ঘ দিনের অনুসন্ধানে কোনো লাভ হয় নি। শুদ্ধ মানুষ আমাকে সৃষ্টি করতে হয়েছে। কল্পনায়। শুভ্র সে রকম একজন। বেচারার চোখ মুখ খুব খারাপ। চোখ থেকে চশমা খুলে ফেললে সে প্রায় অন্ধ। তার ক্লাসের বন্ধূরা তাকে ডাকে কানাবাবা! শুদ্ধ মানুষের চোখ খারাপ হতে হবে এমন কোনো কথা নেই। তাকে চোখ খারাপ দেখানোর পেছনের প্রধান যুক্তি সম্ভবত আমি, আমার নিজের চোখও ভয়ঙ্কর খারাপ (পাঠকরা দয়া করে ভাববেন না যে আমি নিজেকে খুব সূক্ষ্মভাবে শুদ্ধতম মানুষ বলার চেষ্টা করছি। কোনো শুদ্ধ মানুষের একশ’গজের ভেতর যাবার যোগ্যতা আমার নেই) যাই হোক, শুভ্র চরিত্রটি তেরি হলো। বেশ কিছু উপন্যাস লিখলাম শুভ্রকে নিয়ে, যেমন রূপালী রাত্রি, দারুচিনি দ্বীপ। তারপর হঠাৎ করেই শুভ্রকে নিয়ে লেখা বন্ধ করে দিলাম। আমার কাছে মনে হলো আমি ভুল করছি, শুদ্ধতম, মানুষ বলে কিছু নেই। শুভ্র চরিত্রটি নতুন করে লিখতে হবে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eবর্তমান উপন্যাসটি ‘শ্রভ্র’ নামে পাক্ষিক ‘অন্যদিন’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। খুবই অনিয়মিতভাবে লিখেছে। এক সংখ্যায় লিখলাম, পরের দু সংখ্যায় লিখলাম না-এ রকম। শেষের দিকে এসে কোনো রকম ঘোষণা ছড়াই লেখা বন্ধ করে দিলাম। ‘অন্যদিন’-এর পাঠক-পাঠিকা এবং বিশেষ করে পত্রিকা সম্পদকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। মানুষ মাত্রই ক্ষমা করতে পছন্দ করে। তাঁরা আমাকে ক্ষমা করবেন বা ইতিমধ্যেই ক্ষমা করে দিয়েছেন। এ বিষয়ে আমি নিশ্চিত।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eহুমায়ূন আহমেদ\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eধানমণ্ডি, ঢাকা\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536358211607,"sku":null,"price":430.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_e9077f15-4eda-4c57-90cd-fee98335d96f.jpg?v=1760863161"},{"product_id":"রূপালী-দ্বীপ","title":"রূপালী দ্বীপ","description":"\u003cp\u003eশুভ্র সিরিজের 'দারুচিনি দ্বীপ'  বইয়ের সিক্যুয়াল 'রূপালী দ্বীপ'।   দারুচিনি দ্বীপ বইয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল তরুণ-তরুণী সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পরিকল্পনা করে।  সেই বইয়ের কাহিনী লেখক হুমায়ূন আহমেদ ট্রেনে চড়ার দৃশ্যে অসমাপ্ত রেখেছিলেন, কেননা তিনি নিজেও তখন পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ দেখেননি। অদেখা স্বপ্নপুরী ভ্রমণ শেষে তিনি লিখেছেন 'রূপালী দ্বীপ'। এখানে দেখা যায় শুভ্র ও তার বন্ধুদের দারুচিনি দ্বীপের যাত্রা বর্ণনা।  পথে নানা বিড়ম্বনা শেষে স্বপ্নের দারুচিনি দ্বীপে পৌঁছায়, তবে স্বপ্নের সেই তীর্থে সবাই উপস্থিত হতে পারে না।\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536360701975,"sku":null,"price":200.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_8b31934a-5ad0-4af7-8bed-e28940507c55.jpg?v=1760863598"},{"product_id":"মেঘের-ছায়া","title":"মেঘের ছায়া","description":"\u003cp\u003e\u003cspan\u003eইয়াজউদ্দিন সাহেব এবং রেহানা বেগমের একমাত্র ছেলে শুভ্র। সুদর্শন, এলোমেলো চুল আর বড় বড় দুটি কালো চোখ শুভ্রের। কিন্তু শুভ্রের এই কালো দুটি চোখ ঢেকে থাকে মোটা চশমার আড়ালে। হাসলে শুভ্রকে খুব সুন্দর লাগে। আর এজন্যই শুভ্রের মা রেহানা বেগম তার সাতাশ বছর বয়সী সুদর্শন এই ছেলেটির দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলেন আর বলেন, ছেলেদের এতো সুন্দর হতে হয় না! শুভ্রের বাবা ইয়াজউদ্দিন সাহেব একজন ব্যবসায়ী। বলা যায়, একজন সফল ব্যবসায়ী। মাত্র তিনশ টাকা নিয়ে এখন তিনি কোটি টাকার মালিক। ইদানিং তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়ায় শুভ্রকে ব্যবসার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিতে। কিন্তু শুভ্রের শুধু বয়সই বেড়েছে। বাইরের জগৎ সম্পর্কে শুভ্রের তেমন ধারণা নেই বেশি। কারণ শুভ্রের তেমন বন্ধুও নেই। খুব কম বন্ধু তার। এদের মাঝে জাহেদ শুভ্রর খুব ভালো বন্ধু। জাহেদ টিউশনি করে চলে, মামার বাসায় থাকে। হুট করে একদিন কেয়া নামের এক মেয়েকে বিয়ে করে জাহেদ। এদিকে রেহানা বেগম এবং তার দূর সম্পর্কের এক বোন রিয়া শুভ্রের বিয়ের জন্য মেয়ে খুজেঁ বেড়াচ্ছেন। আর শুভ্র! সে তার বন্ধু সাবেরের বড় বোন নিতুকে পচ্ছন্দ করে। সাবের মারা যাওয়ার পরও শুভ্রের এই বাড়িতে আসা বন্ধ হয়নি। সাবেরের বাবা মাহিন সাহেবের সাথে শুভ্র গল্প করে। শুধু কি গল্প করতেই আসে নাকি নিতুর কাছে আসে শুভ্র? আবার নিতু তার থেকে বড়। শুভ্রের নিতুকে বিয়ে করলে সবাই মেনে নিবে তো? তার থেকে বড় কথা, নিতু কি রাজি হবে? নাকি মা আর খালার পচ্ছন্দের মেয়েকে বিয়ে করবে শুভ্র?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536361652247,"sku":null,"price":199.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_01bfc8b4-b41e-4650-aff9-8a004fb1ac01.jpg?v=1760864817"},{"product_id":"এই-শুভ্র-এই","title":"এই শুভ্র! এই","description":"\u003cp\u003e\u003cspan\u003eফ্ল্যাপে লিখা কথা\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eরুনু বসে আছে ইঞ্জিন বসানো ছোট্ট একটা নৌকার পাটাতনে। পাটাতনে শীতলপাটি বিছানো। শুভ্র পা ছড়িয়ে হাতে ভর দিয়ে অদ্ভুত ভঙ্গিতে আধশোয়া হয়ে আছে। তার দৃষ্টি স্থির না। সে সব কিছুর উপর দিয়ে চোখ বুলিয়ে যাচ্ছে। মাঝে-মাঝে হাসিমুখে তাকাচ্ছে রুনুর দিকে। মনজু বসেছে মাঝির কাছে। নৌকার অল্প অল্প পানি উঠছে। মনজু অতি ব্যস্ত ভঙ্গিতে সেই পানি তুলে নদীতে ফেলছে। ....\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Beavers","offers":[{"title":"Default Title","offer_id":43536388227095,"sku":null,"price":300.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0767\/8407\/4775\/files\/HumayunAhmed_47089c3e-58b6-4c7c-939a-0afd93d9cddf.jpg?v=1760872117"}],"url":"https:\/\/bookbeavers.com\/bn\/collections\/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8.oembed","provider":"Book Beavers","version":"1.0","type":"link"}